বাকৃবির ফজলুল হক হলে ছাত্রশিবিরের ইফতার আয়োজন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফজলুল হক হলের শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে শাখা ছাত্রশিবির।
শুক্রবার (৬ মার্চ) হল প্রাঙ্গণে ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ফজলুল হক হলে দুই শত শিক্ষার্থীকে নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রশিবিরের বাকৃবি শাখার সেক্রেটারি কৃষিবিদ আব্দুল্লাহ আল মঈন। এছাড়াও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ওই আয়োজনে অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে ছাত্রশিবিরের বাকৃবি শাখার সেক্রেটারি কৃষিবিদ আব্দুল্লাহ আল মঈন বলেন, দীর্ঘদিন পরিবার থেকে দূরে বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে একাকী ইফতার করা অনেক শিক্ষার্থীর জন্য কষ্টসাধ্য বিষয়। সেই কষ্ট কিছুটা লাঘব করার উদ্দেশ্যে শিক্ষার্থীদের নিয়ে এই সম্মিলিত ইফতার আয়োজন করা হয়েছে।
আশা করি, এই অংশগ্রহণের মাধ্যমে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় ও অটুট থাকবে। আগামীতেও আমরা আরও সুন্দর ও বৃহৎ পরিসরে আয়োজন করার চেষ্টা করব। আশা করি, সকল শিক্ষার্থী আমাদেরকে মতামত ও সহযোগিতার মাধ্যমে পাশে থাকবেন, ইনশাআল্লাহ।



























