সোমবার ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

‎বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১০:৩৯, ৫ জুলাই ২০২৬

বাকৃবি উপাচার্যের সাথে বাকৃবিসাসের সাক্ষাৎ: আলোচনায় শিক্ষার্থীদের নানা সমস্যা

বাকৃবি উপাচার্যের সাথে বাকৃবিসাসের সাক্ষাৎ: আলোচনায় শিক্ষার্থীদের নানা সমস্যা
ছবি: সংগৃহীত

‎বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) ২০২৬ কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উপাচার্য।

শনিবার (৪ জুলাই) উপাচার্যের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন বিদ্যমান সমস্যা ও সংকটের কথা উপাচার্যের সামনে তুলে ধরেন সাংবাদিকরা।

‎এসময় উপ‌স্থিত ছি‌লেন বাকৃ‌বি উপাচার্য অধ্যাপক ড. এ‌ কে ফজলুল হক ভূঁইয়া, ছাত্র বিষয়ক উপ‌দেষ্টা অধ্যাপক ড. মো শহীদুল হক, প্রোক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, সহ‌যোগী ছাত্র বিষয়ক উপ‌দেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ এবং বাকৃ‌বিসা‌সের সভাপ‌তি মুসাদ্দিকুল ইসলাম তানভীর , সাধারণ সম্পাদক ইসরাত জাহানসহ বাকৃবি সাংবাদিক সমিতির ২০২৬ কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা।

‎সভার শুরুতেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি মুসাদ্দিকুল ইসলাম তানভীর। এরপর  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা সমসাময়িক সমস্যার কথা তুলে ধরেন বাকৃবি সাংবাদিক সমিতির সদস্যরা। বিশেষ করে, হলের ডাইনিংয়ে খাবারের সমস্যা, হেলথ কেয়ারে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর ঘাটতি ও চিকিৎসকদের দায়সারা কার্যক্রম, বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ইস্যু, ও নিরাপত্তাকর্মী সংকট, বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে পরিচালিত ফেসবুক পেইজগুলার বিভ্রান্তি বিরুদ্ধে পদক্ষেপ, শিক্ষক- শিক্ষার্থীর সম্পর্ক উন্নয়নে করণীয় সহনানা বিষয়ে আলোচনা হয়।

‎আলোচনা চলাকালীন উপাচার্য মুঠোফোনে একাধিক সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। আলোচনার শেষ পর্যায়ে তিনি জানান, শিক্ষার্থীদের সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিছু ত্রুটি-বিচ্যুতি যা রয়ে গেছে, তাও দ্রুত সমাধান করা হবে। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সাংবাদিকরা সর্বদা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তার জন্য প্রশাসন তাদের প্রতি কৃতজ্ঞ।

জনপ্রিয়