বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রাহায়ণ ১৪৩৩

গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৪, ১৮ নভেম্বর ২০২৬

নিরাপত্তা শঙ্কায় গোবিপ্রবিতে দুই দিনের ক্লাস-পরীক্ষা বন্ধ

নিরাপত্তা শঙ্কায় গোবিপ্রবিতে দুই দিনের ক্লাস-পরীক্ষা বন্ধ
ছবিঃ প্রতিনিধি

শিক্ষার্থীদের নিরাপত্তা শঙ্কায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) দুই দিনের জন্য সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়