সোমবার ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:১২, ৮ মার্চ ২০২৬

সবাই খারাপ শুধু আপনারা ভালো : অহনা

সবাই খারাপ শুধু আপনারা ভালো : অহনা
ছবি: সংগৃহীত

ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনাকে ঘিরে শোবিজ অঙ্গনে তৈরি হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা। ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অভিযোগ উঠতে থাকে আলভীর বিরুদ্ধে। এতদিন নীরব থাকলেও সম্প্রতি আত্মপক্ষ সমর্থনে মুখ খুলে প্রয়াত স্ত্রীকে ঘিরে বেশ কিছু গুরুতর অভিযোগ করেন এই অভিনেতা। আর তাতেই ক্ষোভ প্রকাশ করেছেন তার সহকর্মী ও জনপ্রিয় অভিনেত্রী অহনা ইসলাম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে আলভীকে উদ্দেশ্য করে কড়া বার্তা দিয়েছেন অহনা ইসলাম। তিনি বলেন, মৃত মানুষকে নিয়ে কাদা ছোড়াছুড়ি করা কোনোভাবেই উচিত নয়।

অহনা ইসলাম তার পোস্টে লেখেন, ‘একটা মৃত মানুষকে নিয়ে আর কত? সবাই খারাপ শুধু আপনারা ভালো। এইবার বন্ধ করুন। আত্মহত্যা মহাপাপ আমরা সবাই জানি, তাই বলে আপনার স্ত্রীকে আর ছোট কইরেন না।’

আলভীর আচরণের সমালোচনা করে অহনা আরও মনে করিয়ে দেন যে, সত্যের বিচার একদিন হবেই। তিনি লেখেন, ‘মনে রাখবেন—আল্লাহ্ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।’