মঙ্গলবার ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭:০২, ১৬ জুন ২০২৬

গোপন খবর ফাঁস করলেন মেয়র মামদানি!

গোপন খবর ফাঁস করলেন মেয়র মামদানি!
ছবি: সংগৃহীত

বিশ্বসংগীতের জনপ্রিয় তারকা টেইলর সুইফট ও এনএফএল খেলোয়াড় ট্রাভিস কেলসির সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ দীর্ঘদিনের। তাঁদের সম্ভাব্য বিয়ে নিয়ে নানা গুঞ্জনের মধ্যেই নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।

সম্প্রতি ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শহরের গ্রীষ্মকালীন বিভিন্ন আয়োজনের কথা বলতে গিয়ে মেয়র টেইলর সুইফটের বিয়ের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, একই সময়ে নিউইয়র্ক নিকসের খেলা, স্বাধীনতা দিবসের উদ্‌যাপন এবং টেইলর সুইফটের বিয়ের মতো বড় আয়োজন থাকলেও শহর বিশ্বের মানুষকে স্বাগত জানাতে প্রস্তুত।

মেয়রের এই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কারণ এখনো পর্যন্ত টেইলর সুইফট কিংবা ট্রাভিস কেলসি তাঁদের বিয়ের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি। ফলে অনেকেই ধারণা করছেন, মেয়র হয়তো অনিচ্ছাকৃতভাবে কোনো গোপন তথ্য প্রকাশ করে ফেলেছেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মামদানি জানান, তিনি বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত নন। হাস্যরসের সুরে তিনি নবদম্পতির জন্য শুভকামনা জানান এবং বলেন, অনুষ্ঠান না গেলেও তিনি বাড়িতে বসে টেইলরের গান শুনবেন।

এদিকে যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ৩ জুলাইয়ের সপ্তাহান্তে টেইলর ও ট্রাভিসের বিয়ে অনুষ্ঠিত হতে পারে। গুঞ্জন রয়েছে, অনুষ্ঠানটির সম্ভাব্য ভেন্যু হতে পারে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কারও পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

বিয়ের অতিথি তালিকায় হলিউড ও সংগীতাঙ্গনের বেশ কয়েকজন পরিচিত তারকার নামও শোনা যাচ্ছে। তাঁদের মধ্যে রয়েছেন জো ক্রাভিটজ, সুকি ওয়াটারহাউস, কার্লি ক্লস, এড শিরান, হেইম বোনেরা, জিজি হাদিদ এবং সেলেনা গোমেজ।

জনপ্রিয়