মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:২৮, ৭ সেপ্টেম্বর ২০২৬

শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’

শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
ছবি: সংগৃহীত

হঠাৎ এক শিশুকে কোলে নিয়ে ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করেন তিনি। এরপর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন—তবে কি ফের মা হলেন এই অভিনেত্রী?

প্রকাশিত ছবিতে দেখা যায়, গাড়ির ভেতর পরিপাটি সাজে ও রোদচশমা পরে বসে আছেন পরীমণি। তার কোলে জড়িয়ে রয়েছে ফুটফুটে এক শিশু। ছবিটির সঙ্গে দেওয়া ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘তিন নম্বর জন ডান। আলহামদুলিল্লাহ।’

পরীমণির এমন পোস্টের পরই কমেন্ট বক্সে শুরু হয় কৌতূহল ও প্রশ্নের বন্যা। শিশুটি ছেলে নাকি মেয়ে—এক ভক্তের এমন প্রশ্নের জবাবে সংক্ষেপে পরীমণি জানান, ‘ছেলে’।

অন্য এক নেটিজেন মজা করে জানতে চান, আর কয়টি সন্তান নেবেন তিনি? জবাবে অভিনেত্রী লেখেন, ‘আর ৯৭টা।’

শিশুদের প্রতি পরীমণির ভালোবাসার কথা অবশ্য নতুন নয়। বিভিন্ন সময়ে সাক্ষাৎকার ও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানিয়েছেন, অনেক সন্তানের মা হওয়ার ইচ্ছা রয়েছে তার। এমনকি মজা করে একসময় ১০০ সন্তান নেওয়ার কথাও বলেছেন এই অভিনেত্রী।

জনপ্রিয়