রোববার ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২৩:০২, ৬ সেপ্টেম্বর ২০২৬

অপবাদ নিয়ে ক্ষোভ প্রকাশ মেঘনা আলমের

অপবাদ নিয়ে ক্ষোভ প্রকাশ মেঘনা আলমের
ছবিঃ সংগৃহীত

আলোচিত রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন সমালোচনা ও অপবাদের জবাব দিয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

পোস্টে মেঘনা আলম দাবি করেন, “আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি। তবুও আমাকে কত অপবাদ দেওয়া হয়, শুধু ধর্মীয় লেবাসে না থাকার কারণে।”

তিনি আরও অভিযোগ করেন, সমাজে কিছু ব্যক্তি ধর্মীয় ও নৈতিকতার মুখোশ ধারণ করলেও তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও বিতর্কিত তথ্য প্রকাশ্যে আসার পরও অনেক ক্ষেত্রে তাদের নির্দোষ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়। এ প্রসঙ্গে তিনি সমাজের দ্বিমুখী মানসিকতার সমালোচনা করেন।

পোস্টের শেষদিকে মেঘনা আলম প্রশ্ন তোলেন, “এ কেমন দুনিয়া?”

পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই তার বক্তব্যের পক্ষে ও বিপক্ষে মতামত প্রকাশ করছেন।

জনপ্রিয়