বুধবার ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৩, ২৫ আগস্ট ২০২৬

দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে হাম পরিস্থিতির উদ্বেগজনক চিত্র অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৮৬ জনকে সন্দেহজনক হামরোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। 

মঙ্গলবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯১ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৫ আগস্ট পর্যন্ত দেশে সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৩৮ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৫৭৮ জনে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৫ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৫৫৪ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৮১১ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৪ জনে। তাদের সবাই শিশু বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

জনপ্রিয়