বুধবার ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৬:৪১, ২৬ আগস্ট ২০২৬

হাম উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু

হাম উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ১৭১ জনের শরীরে।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত এক দিনে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৭৩ শিশু। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৯৮ জন। এই সময়ে নতুন করে ১ হাজার ১৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৫৪ শিশু।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ১৫ মার্চ থেকে ২৬ আগস্ট পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মোট ৯৫০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮৫১ শিশুর।

একই সময়ে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৩৬ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ৬৫১ জনের শরীরে।

এ ছাড়া গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৩৩ হাজার ৫৭৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা নিয়ে তাদের মধ্যে ১ লাখ ২৮ হাজার ৭৬৫ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।

জনপ্রিয়