মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৩, ২৯ জুন ২০২৬

মার্কিন প্রতিনিধিদল মস্কো আসবে বলে আশা পুতিনের

মার্কিন প্রতিনিধিদল মস্কো আসবে বলে আশা পুতিনের
ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা শেষ হলে এবং ওই ইস্যুতে ব্যস্ততা কমে এলে, মার্কিন আলোচক দলের একটি প্রতিনিধিদল মস্কো সফরে আসবে বলে তিনি আশা করছেন।

ক্রেমলিনে রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে পুতিন বলেন, ‘আমরা আশা করছি, সব ঘটনা শেষ হওয়ার পর এবং ইরান ইস্যুর সক্রিয় পর্যায় পেরিয়ে গেলে, যুক্তরাষ্ট্র প্রশাসনের যেসব প্রতিনিধির সঙ্গে আমরা এর আগে মস্কোতে একাধিকবার বৈঠক করেছি, তারা আবারও এখানে আসবেন।’
মস্কো  থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

পুতিন আরও বলেন, ‘আমরা আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। আমরা আলোচনা অব্যাহত রাখতে ও সব বিষয়ের বিস্তারিত নিয়ে কথা বলতে প্রস্তুত।’

ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের পর রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

ওই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, রাশিয়ার উচিত ‘ইউক্রেনের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো।’

গত বুধবার ট্রাম্প বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ভালো করছেন। 

তবে এর আগে তিনি বলেছিলেন, যুদ্ধে জয়ের জন্য জেলেনস্কির হাতে প্রয়োজনীয় ‘কার্ড’ নেই।

জনপ্রিয়