শনিবার ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৯, ১৭ জুলাই ২০২৬

ওমানে মার্কিন রাডার স্থাপনায় ইরানের হামলা

ওমানে মার্কিন রাডার স্থাপনায় ইরানের হামলা
ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা ওমানে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি রাডার স্থাপনায় হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করেছে।

শুক্রবার (১৭ জুলাই) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, তাদের নৌবাহিনী সালামাহ রকস এলাকায় থাকা একটি সামুদ্রিক নজরদারি রাডার এবং ওমানের ঘানাম অঞ্চলে মোতায়েন মার্কিন বিমান নজরদারি রাডার লক্ষ্য করে হামলা চালায়। হামলায় উভয় রাডার ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইএসএনএ জানায়, শুক্রবার ভোরে পরিচালিত এই অভিযানে আইআরজিসির নৌ ইউনিট অংশ নেয়। তবে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বা ওমানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা বৃহস্পতিবার ইরানের সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে নতুন দফায় হামলা সম্পন্ন করেছে। এটি টানা ষষ্ঠ রাতের মতো পরিচালিত মার্কিন সামরিক অভিযান।

জনপ্রিয়