শনিবার ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশিত: ০০:৩১, ১৮ জুলাই ২০২৬

সরকারের ৫ মাস পূর্তি

শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যদিয়ে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, জনগণের ভোটে নির্বাচিত হয়ে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি কার্যক্রম শুরু করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। সেই ধারাবাহিকতায় সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি হচ্ছে শনিবার। 

জনপ্রিয়