রোববার ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:০৭, ১৯ জুলাই ২০২৬

ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

ভূমিকম্পে কেঁপে উঠল ইরান
ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর উদ্ধারকারী ও জরুরি পরিষেবাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। খবর আল-জাজিরার।

খুজেস্তানের গভর্নর সাইয়েদ মোহাম্মদ রেজা মওলাইজাদেহ জানিয়েছেন, ভূমিকম্পের পরপরই তিনি উদ্ধার ও অভিযানকারী বাহিনীকে পূর্ণাঙ্গভাবে মোতায়েনের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণে মূল্যায়নকারী দলগুলোকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এর আগে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিলোমিটার (৭.৫ মাইল) গভীরে আঘাত হানে।

গভর্নর মওলাইজাদেহ বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পরিস্থিতি সরেজমিনে মূল্যায়ন করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা উল্লেখযোগ্য আর্থিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, সম্ভাব্য যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব নির্বাহী সংস্থাকে পূর্ণ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

জনপ্রিয়