রোববার ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:৪৪, ৮ আগস্ট ২০২৬

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ৩০০ শিশু নিহত

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ৩০০ শিশু নিহত
ছবি: সংগৃহীত

ইউনিসেফের তথ্যমতে, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে গাজায় ৩০০ দিনে অন্তত ৩০০ শিশু নিহত হয়েছে। অর্থাৎ যুদ্ধবিরতির মধ্যেও গড়ে প্রতিদিন একজন করে শিশু প্রাণ হারিয়েছে।

ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক এদুয়ার বেইগবেদ এক বিবৃতিতে বলেন, ‘যে যুদ্ধবিরতিতে প্রতিদিন গড়ে একজন করে শিশু নিহত হচ্ছে, তা শিশুদের প্রতি তার দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে।’

তিনি জানান, দখলদার ইসরায়েলি হামলায় এ সময়ে আরও শত শত শিশু আহত হয়েছে, যাদের অনেকেই গুরুতরভাবে আহত। গাজার শিশুরা এখনও সেই সহিংসতার অবসানের অপেক্ষায় রয়েছে, যার প্রতিশ্রুতি তাদের দেওয়া হয়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়, গাজা উপত্যকাজুড়ে শিশুরা তীব্র অপুষ্টি, রোগব্যাধি, অনিরাপদ পানি এবং ক্ষতিগ্রস্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থার মুখোমুখি হচ্ছে।

সূত্র: মিডল ইস্ট আই

জনপ্রিয়