মাল্টিমিডিয়া সাংবাদিকতায় চ্যানেল আইয়ের লিমন পেলেন আন্তর্জাতিক হিউম্যান রাইটস পিস সম্মাননা
মাল্টিমিডিয়া জার্নালিস্ট তানবির লিমন। রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এশিয়ান হিউম্যান রাইটস ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার গুণীজনদের সঙ্গে তাকে সম্মানিত করা হয়।
পুরস্কার গ্রহণের সময় তানবির লিমন বলেন, “মাল্টিমিডিয়া জার্নালিজম বর্তমান সময়ে সাংবাদিকতার নতুন দ্বার উন্মোচন করেছে। এটি শুধু দ্রুত সংবাদ পরিবেশন করে না, বরং অর্থ ও শ্রমশক্তি সাশ্রয়ী। বর্তমানে সাংবাদিকতা পেশায় তরুণদের স্বপ্ন পূরণের জন্য নতুন সুযোগ তৈরি করছে মাল্টিমিডিয়া জার্নালিজম।
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গত ১৩ ডিসেম্বর শনিবার, মানবাধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতিতে ‘গণমাধ্যম ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো: জয়নুল আবেদীনসহ বিভিন্ন ক্ষেত্রের সফল ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি আয়োজন করেছে আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন ও এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশন।



























