আমি প্রচণ্ড পপুলার একটা মানুষ ছিলাম : আসিফ নজরুল
উপদেষ্টা আসিফ নজরুল ইসলাম বলেছেন, উপদেষ্টা পরিষদে যুক্ত হওয়ার আগে আমি প্রচণ্ড পপুলার একটা মানুষ ছিলাম।
সোমবার (২ ফেব্রুয়ারি) ‘বাংলাদেশের সমাজ ও রাজনীতি’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, উপদেষ্টা হওয়ার আগে সারাদিন শেখ হাসিনার সমালোচনা করতাম, যার কারণে মানুষ আমাকে মানুষ তাঁকে মাথায় তুলে নাচত। তবে উপদেষ্টা পরিষদে যোগ দেওয়ার পর বাস্তবতা বদলে গেছে।
আসিফ নজরুল বলেন, দায়িত্ব নেওয়ার পর বহু মানুষের কথা শুনে তিনি গভীর দুঃখ-কষ্ট অনুভব করেছেন। এখন তিনি দীর্ঘ সময় ধরে কাজ করলেও সারাদিন সমালোচনা ও গালমন্দ শুনতে হচ্ছে বলেও মন্তব্য করেন।
তিনি আরও জানান, গত রাতে আড়াইটা পর্যন্ত কাজ করেছেন এবং পরদিন সকাল সাড়ে সাতটা থেকেই আবার কাজে লেগে পড়েছেন।



























