শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:৩৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ

গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ
ছবি: সংগৃহীত

গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ গেজেট প্রকাশ করা হয়।

গেজেটে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৪ কোটি ৮২ লাখ ৬৬০টি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। এতে মোট বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ২৮৬টি।

এ ছাড়া গণভোটে বাতিল ভোটের সংখ্যা ছিল ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি। সব মিলিয়ে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩।

এর আগে বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার বিষয়ে জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। 

শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। পরে রাতের আনুষ্ঠানিকতা শেষে একই দিন ২৯৭ আসনের গেজেট প্রকাশ করা হয়।