সংবাদ সম্মেলনে আসছেন উপদেষ্টা আসিফ নজরুল
সমসাময়িক নানা ইস্যু নিয়ে আজ প্রেস ব্রিফিং করবেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর বেইলি রোড-এর ফরেন সার্ভিস একাডেমি প্রাঙ্গণে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, ব্রিফিংয়ে সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য দেবেন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি গণমাধ্যমকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।



























