রোববার ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪:০৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমানকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন

তারেক রহমানকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন
ছবি: সংগৃহীত

দেশের গণমানুষের বহুল কাঙ্খিত ও আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার দলকে অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে।

শ‌নিবার (১৪ ফেব্রুয়া‌রি) সামা‌জিক যোগা‌যোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই অভিনন্দন জানান।

শার্লি বোচওয়ে ব‌লেন, শান্তিপূর্ণ নির্বাচনি প্রক্রিয়া এবং গণভোটে অবদান রাখা সব নাগরিক ও প্রতিষ্ঠানের আমি প্রশংসা করি এবং বাংলাদেশ ও এর গণতন্ত্রকে সমর্থন করার জন্য কমনওয়েলথের অঙ্গীকার পুনঃনিশ্চিত করছি।