রোববার ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:১২, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

কবি আল মাহমুদের মৃত্যুবার্ষিকী আজ

কবি আল মাহমুদের মৃত্যুবার্ষিকী আজ
ছবি: সংগৃহীত

আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের মৃত্যুবার্ষিকী। 

মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকেল ৪টায় বাংলা একাডেমী প্রাঙ্গণের ‘আল মাহমুদ কর্নার’-এ তাঁর স্মরণে এক স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে সক্রিয় এই কবি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিক, চেতনা ও স্বতন্ত্র বাকভঙ্গিতে সমৃদ্ধ করেছেন। ১৯৫০-এর দশকে ভাষা আন্দোলন, জাতীয়তাবাদ, রাজনীতি, অর্থনৈতিক নিপীড়ন ও পশ্চিম পাকিস্তানি সরকারের বিরোধিতার প্রেক্ষাপটে তাঁর লেখালেখি বিশেষভাবে আলোচিত হয়।

২০১৯ সালের এই দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্মরণানুষ্ঠানে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ কবির ভক্ত-অনুরাগীরা অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।