রোববার ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৮, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

মুন্সীগঞ্জে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ী নিহত

মুন্সীগঞ্জে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ী নিহত
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী নাহাপাড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই রাসেল কবির (৪২) নামের এক ব্যক্তি মারা যান।

নিহত রাসেল কবির নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা শাহী মহল্লা এলাকার বাসিন্দা। তিনি একটি চা-পানের দোকান পরিচালনার পাশাপাশি মুন্সীগঞ্জ থেকে আলদির মাঠা সংগ্রহ করে বিক্রি করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

দুর্ঘটনায় আহত নাজমুল হাসানকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।