মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

২২ অক্টোবর ছিল ‘বিভীষিকাময়’ রাত: রাষ্ট্রপতি

২২ অক্টোবর ছিল ‘বিভীষিকাময়’ রাত: রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

২০২৪ সালের ২২ অক্টোবর বঙ্গভবন ঘেরাওয়ের ঘটনা তুলে ধরে রাষ্ট্রপতি বলেছেন, সেদিন পরিস্থিতি ছিল অত্যন্ত উদ্বেগজনক। তার দাবি, বিভিন্ন নামে ও ফোরামে সংগঠিত কিছু দল হঠাৎ করে আন্দোলন শুরু করে। তিনি প্রশ্ন তোলেন—‘রাতারাতি এত আয়োজন, এত টাকা কোথা থেকে এল?’

গত শুক্রবার রাতে বঙ্গভবনে জাতীয় গণমাধ্যম কালের কণ্ঠকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। 

রাষ্ট্রপতির ভাষ্য অনুযায়ী, সেনাবাহিনীর নবম ডিভিশন তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করে। 

তিনি অভিযোগ করেন, ‘এক নারী কাঁটাতারের বেড়া টপকে ভেতরে ঢোকার চেষ্টা করেন এবং তা পরিকল্পিত নাটকীয়তার অংশ ছিল। ছবি তোলার জন্য ডাকছিলেন।’

সেই রাতে ফ্লাইওভার দিয়ে ঠেলাগাড়ি ও ভ্যানে করে ছিন্নমূল লোকজন আনা হয়েছিল বলেও অভিযোগ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘গণভবনের মতো বঙ্গভবনও লুট করতে চেয়েছিল। রাত দুইটা-তিনটা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময় লাগে।

দুঃসময়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব তার পাশে ছিলেন বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘তাকে নিয়ে আমার কৌতূহল ছিল। কিন্তু বুঝলাম তিনি আন্তরিক। হি ওয়াজ সো কর্ডিয়াল।’

তার দাবি, বিএনপি ও তাদের জোটসঙ্গীরা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় স্পষ্ট অবস্থান নেয়। কোনো অসাংবিধানিক অপসারণের পক্ষে তারা ছিল না।