মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

সাবেক প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি করার চক্রান্ত হয়েছিল: রাষ্ট্রপতি

সাবেক প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি করার চক্রান্ত হয়েছিল: রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

সাবেক একজন প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি করার চক্রান্ত হয়েছিল বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

গত শুক্রবার রাতে বঙ্গভবনে জাতীয় গণমাধ্যম কালের কণ্ঠকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

রাষ্ট্রপতি অভিযোগ করেন, রাজনৈতিক উদ্যোগ ব্যর্থ হওয়ার পর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একজন সাবেক প্রধান বিচারপতিকে তার জায়গায় বসানোর চেষ্টা করা হয়। একজন উপদেষ্টা ওই বিচারপতির সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন বলেও দাবি করেন তিনি।

মো. সাহাবুদ্দিন বলেন, ‘ওই বিচারপতি রাজি হননি। তিনি বলেছেন, একজন বিদ্যমান রাষ্ট্রপতির জায়গায় অসাংবিধানিকভাবে বসা যায় না। তার দৃঢ়তার কারণেই পরিকল্পনা ভেস্তে যায়।’

রাষ্ট্রপতি বলেন, সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আমাকে জানানো হয়েছিল—আপনি সশস্ত্র বাহিনীর প্রধান। আপনার পরাজয় মানে আমাদের পরাজয়। তিন বাহিনীর প্রধানরা অন্তর্বর্তী সরকারের প্রধানকে অসাংবিধানিক পদক্ষেপ না নেওয়ার বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছিলেন।