শিক্ষার মানোন্নয়নে এডিবি’র অংশীদারিত্ব অব্যাহত থাকবে: শিক্ষামন্ত্রী
শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এডিবি’র হিউম্যান অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক জি সুন সং-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আশা প্রকাশ করে বলেন, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বর্তমানে যে অংশীদারিত্ব ও সহযোগিতা প্রদান করছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বাংলাদেশ সরকারের অগ্রাধিকার অনুযায়ী, শিক্ষা খাতের উন্নয়নে এডিবি তাদের কারিগরি ও আর্থিক সহায়তা চলমান রাখবে।



























