শনিবার ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:২৬, ১৪ মার্চ ২০২৬

সাংবাদিক আনিস আলমগীর মুক্তি পেয়েছেন

সাংবাদিক আনিস আলমগীর মুক্তি পেয়েছেন
ছবি: সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। 

শনিবার দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে জামিনে মুক্তি পান তিনি। 

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ সিনিয়র জেল সুপার আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ সাংবাদিক আনিস আলমগীরের জামিনের যাবতীয় কাগজপত্র কারাগারে পৌঁছালে তা যাচাই বাছাই করা হয়। পরে দুপুর ২টা ৩৫ মিনিটে তিনি স্বজনদের সঙ্গে কারাগার থেকে বের হয়ে যান।