শনিবার ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪:১০, ১৪ মার্চ ২০২৬

সাংবাদিকদের প্রযোজ্য ক্ষেত্রে ইতিবাচক লেখার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

সাংবাদিকদের প্রযোজ্য ক্ষেত্রে ইতিবাচক লেখার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আমরা পত্রিকা পড়ি কাগজ দেখার জন্য নয়, সাংবাদিকদের লেখা পড়ার জন্য। তাদের লেখাটা সব সময় নেতিবাচক না হয়ে প্রযোজ্য ক্ষেত্রে ইতিবাচক হলে ভালো কাজে জাতি উৎসাহিত হবে।

শুক্রবার নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে মনোহরদী প্রেস ক্লাব আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আমার বা আমাদের কোনো কাজে-কর্মে যদি কোনো বদনাম আসে তাহলে সাংবাদিকরা সরকারের বিরুদ্ধে লেখার সুযোগ পাবে। তাই কেউ অন্যায় করলে বা সমাজবিরোধী কাজে জড়ালে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত ও মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান প্রমুখ উপস্থিত ছিলেন।