শনিবার ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৮, ১৪ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন আদায়ের লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান শনিবার সকালে ঢাকা ত্যাগ করেছেন।

নিউইয়র্ক যাওয়ার পথে তিনি তুরস্ক-এ সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন এবং সেখানে কয়েকটি বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন। সফরকালে বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মাধ্যমে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে আন্তর্জাতিক সমর্থন জোরদারের চেষ্টা করা হবে।