শনিবার ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:৫০, ১৪ মার্চ ২০২৬

প্রতি শনিবার সারাদেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: মিনু

প্রতি শনিবার সারাদেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: মিনু
ছবি: সংগৃহীত

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, প্রতি শনিবার সারাদেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে।

শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজশাহী নগরীর পবা উপজেলায় খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, সরকারের উদ্যোগে প্রতি শনিবার এমপি মন্ত্রীরা নিজ নিজ এলকায় নদী খাল বিল সহ অন্যান্য অপরিষ্কার এলাকা পরিষ্কারে তদারকি করবেন। এজন্য কোনো অনাড়ম্বর অনুষ্ঠান কিংবা বেলুন ওড়ানোর প্রয়োজন নেই।

অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে ছিলেন রাজশাহী-৩ আসনের এমপি শফিকুল হক মিলন, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতীক দলের নেতৃবৃন্দ।