সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:১৬, ১ এপ্রিল ২০২৬

নদী, বিল ও খালে মৎস্য অভয়াশ্রম নিশ্চিত করা হবে : মৎস্যমন্ত্রী

নদী, বিল ও খালে মৎস্য অভয়াশ্রম নিশ্চিত করা হবে : মৎস্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষা ও মৎস্য সম্পদ পুনরুদ্ধারে দেশের নদী, বিল ও খালে মৎস্য অভয়াশ্রম নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।

বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য আনিসুর রহমান (মাদারীপুর-৩)-এর এক সম্পূরক প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ এ কথা বলেন।

তিনি বলেন, এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের জলাশয়গুলোতে মাছের ঐতিহ্যবাহী প্রাচুর্যও পুনরুদ্ধার করা হবে।

তিনি আরও বলেন, প্রজনন মৌসুমে মাছ রক্ষায়, সরকার ইতোমধ্যেই পদক্ষেপ নিয়েছে এবং হাওর, বিল ও খালসহ স্বাদুপানির জলাশয় সংরক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। 

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী আরও বলেন, নির্দিষ্ট এলাকাকে মৎস্য অভয়াশ্রম ঘোষণা করা হবে, যেখানে প্রজনন সময়ে মাছ ধরা নিষিদ্ধ থাকবে।

কৃষি মন্ত্রী বলেন, প্রজনন মৌসুমে, বিশেষ করে ডিম পাড়ার সময় সারা দেশে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ থাকে। এটি সাধারণত প্রায় দুই মাস স্থায়ী হয়, যাতে করে প্রজাতিটির সঠিক বংশ বিস্তার নিশ্চিত হয়। 

এ সময় জেলেদের আর্থিক কষ্ট লাঘবে, বিনামূল্যে চাল দেওয়া হয় বলে জানান মন্ত্রী।

জনপ্রিয়