রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
আগামী ৪ বছরের মধ্যে সবার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে। রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবে, কেউ বাদ যাবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রংপুরে এ কথা বলেন তিনি।
শাহে আলম বলেন, আগামী ৪ বছরে মধ্যে কৃষকদের কাছে কৃষক কার্ড পৌঁছে যাবে।
১১ দলীয় ঐক্যের কর্মসূচি নিয়ে তিনি বলেন, বাইরের দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য অহেতুক ১১ দল এরকম কর্মসূচি নিচ্ছে। তেলের ক্রাইসিস থাকলে লং মার্চ কীভাবে করল ১১ দল; যদি লং মার্চ করে সমস্যা সমাধান হত তাহলে বিএনপি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত লং মার্চ করত।



























