সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ প‌রিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:১৯, ২৩ নভেম্বর ২০২৬

যশোরের সাবেক এমপি আজিজুল ঢাকায় গ্রেফতার

যশোরের সাবেক এমপি আজিজুল ঢাকায় গ্রেফতার
ছবি: সংগৃহীত

‎রাজধানীর লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. আজিজুল ইসলামকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে লালমাটিয়ার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

‎বিষয়টি নিশ্চিত করে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ।

তিনি বলেন, ‘তাকে গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা শেষে আমরা আদালতে প্রেরণ করেছি।’

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়