সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রাহায়ণ ১৪৩৩

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩১, ২৩ নভেম্বর ২০২৬

আবারও ক্যান্সারে আক্রান্ত সিয়াম, প্রয়োজন ৩৫ লাখ টাকা

আবারও ক্যান্সারে আক্রান্ত সিয়াম, প্রয়োজন ৩৫ লাখ টাকা
ছবিঃ প্রতিনিধি

দুই বছর আগে ক্যান্সারকে জয় করে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ৩২তম ব্যাচের শিক্ষার্থী সিয়াম মির্জা। দুর্ভাগ্যবশত, আবারও তার শরীরে ফিরে এসেছে মরণব্যাধি কোলন ক্যান্সার।

বর্তমানে ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন সিয়ামের চিকিৎসা সম্পন্ন করে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজন প্রায় ৩৫ লাখ টাকা। এত বড় অর্থের সংস্থান করা তার পরিবারের একার পক্ষে কঠিন।

সিয়ামের এই কঠিন সময়ে সবার আর্থিক সহযোগিতা ও দোয়া কামনা করছি। সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করুন, আর সম্ভব না হলে আবেদনটি শেয়ার করে ছড়িয়ে দিন।

আসুন, আরেকবার সিয়ামের পাশে দাঁড়াই।

সহযোগিতা পাঠানোর ঠিকানা:

ব্যাংক: Islami Bank PLC
Account Name: Md. Raji Ali Noor Islam
A/C No.: 20502130203019310
Branch: Head Office Corporate Branch

বিকাশ / নগদ / রকেট:

01774-444718 — সিয়াম মির্জা

01786-960434 — রিয়াদুস সালেহীন

আপনার সামান্য সহযোগিতাই হতে পারে সিয়ামের বেঁচে থাকার নতুন আশার আলো।

জনপ্রিয়