শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, উপহার দিলেন ব্যাডমিন্টন
শিশু-কিশোরদের সঙ্গে খেলাধুলা, পারস্পরিক সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা গড়ে তোলার বার্তা দিতে তাদের সঙ্গে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি সবাই মিলে খেলাধুলা করছে কি না, তা জানতে চান প্রধানমন্ত্রী।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের কাছে যান তিনি। তাদের সঙ্গে কথা বলেন এবং ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেন। এ সময় শিশুদের কাছে জানতে চান, তারা সবাই মিলে খেলাধুলা করছে কি না এবং খেলার সুযোগ থেকে কেউ বঞ্চিত হচ্ছে কি না।
প্রধানমন্ত্রী শিশুদের নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে ব্যবহারের পরামর্শ দেন। একজনের সামগ্রী অন্যরাও যেন ব্যবহার করতে পারে, সে বিষয়ে তাদের উৎসাহিত করেন।
শিশু-কিশোরদের সঙ্গে এই সময় কাটানোর মধ্য দিয়ে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী।



























