শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৬:১৬, ২৭ নভেম্বর ২০২৬

পেকুয়ায় আওয়ামী লীগ নেতা জুবাইদুল্লাহ লিটন গ্রেপ্তার

পেকুয়ায় আওয়ামী লীগ নেতা জুবাইদুল্লাহ লিটন গ্রেপ্তার
ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুবাইদুল্লাহ লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের হাজিবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জুবাইদুল্লাহ লিটন টইটং ইউনিয়নের হাজি বাড়ি এলাকার হাবিবুল্লার ছেলে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।