শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৬, ২৭ নভেম্বর ২০২৬

যবিপ্রবিতে পাঁচ দিনব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু শনিবার

যবিপ্রবিতে পাঁচ দিনব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু শনিবার
ছবিঃ প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হতে যাচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২৬-২৭। পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা অংশ নেবেন।

আগামী ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত যবিপ্রবির বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে ইতোমধ্যে ছেলেদের ৩৫টি ও মেয়েদের ২৭টিসহ মোট ৬২টি দল নিবন্ধন সম্পন্ন করেছে।

প্রতিযোগিতার প্রস্তুতি ও আয়োজন সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম বলেন, যবিপ্রবি উপাচার্য প্রতিযোগিতার উদ্বোধন করবেন। ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে খেলোয়াড়, টিম ম্যানেজার ও কোচরা আসতে শুরু করেছেন। তাঁদের আবাসনের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিযোগিতার খেলা উপভোগ করতে জিমনেসিয়ামের গ্যালারিতে দর্শকদের বসার ব্যবস্থা রাখা হয়েছে। আয়োজনটি সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

সম্পর্কিত বিষয়: