আমির হোসেন আমুর পিএস শাহীন গ্রেফতার
রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঝালকাঠি জেলা যুবলীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান শাহিনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, গ্রেফতার মফিজুর রহমান শাহিন ছাত্রলীগের নলছিটি উপজেলার সাবেক সহসভাপতি এবং নলছিটি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর রাজনৈতিক সহকারী (পিএস) ছিলেন।
পুলিশ জানায়, শাহিনের বিরুদ্ধে রাজধানীর গুলশানসহ বিভিন্ন এলাকায় মিছিল করার তথ্য পাওয়া গেছে। নাশকতায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।



























