বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:১১, ১২ ফেব্রুয়ারি ২০২৬

বগুড়া-৬ আসনে ১২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে তারেক রহমান

বগুড়া-৬ আসনে ১২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে তারেক রহমান
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। তারই অংশ হিসেবে বগুড়া-৬ (সদর) আসনের ১২ কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে। তাতে সামগ্রিকভাবে এগিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তথ্য মতে, ঘোষিত ১২টি কেন্দ্রের ফলাফলে তারেক রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৩৭৩ ভোট।

অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৪৯৮ ভোট।

এদিকে ঢাকা-১৭ আসনেও কয়েকটি কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন তারেক রহমান।