বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:১২, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এগিয়ে রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এগিয়ে রুমিন ফারহানা
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এগিয়ে আছেন। এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, ১৫১টি কেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্রের ফল জানা গেছে।

জানা গেছে, এ আসনে তিনি হাঁস প্রতীকে ভোট পেয়েছেন ৯ হাজার ৬৪৮টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব ভোট পেয়েছেন ৬ হাজার ৭৪৫টি।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ৯ জন প্রার্থী থাকলেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৮ জন। এখানে মূল প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ও বিএনপি জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব (খেজুরগাছ প্রতীক)।

এই আসনে মোট ভোটার ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, এই আসনে ভোট পড়েছে ৪৪ দশমিক ৮ শতাংশ।