নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
নিজ কেন্দ্রেই পরাজিত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের প্রার্থী ডা. শফিকুর রহমান। মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম খানের কাছে মাত্র ৫ ভোটের ব্যবধানে হেরেছেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকে ডা. শফিকুর রহমান পেয়েছেন ৫৬০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম খান পেয়েছেন ৫৬৫ ভোট। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ১ হাজার ১৪৭ জন।
তবে এ আসনের ৬৬টি কেন্দ্রের ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, ৪১ হাজার ৩৯০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান পেয়েছেন ৩০ হাজার ৩২৬ ভোট।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন. নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ৪ জন ভোটার রয়েছে। এছাড়া এখানে মোট কেন্দ্র ছিল ১২৭ জন।



























