মঙ্গলবার ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৩:১৯, ২০ জুলাই ২০২৬

লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার এঞ্জো ফার্নান্দেজ

লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার এঞ্জো ফার্নান্দেজ
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের উত্তেজনাপূর্ণ লড়াইয়ে শেষ মুহূর্তে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। স্পেনের পাউ কুবারসিকে ফাউল করার কারণে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টিনার মাঝমাঠের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় এনজো ফার্নান্দেজ।

ম্যাচের শেষ দিকে স্পেন যখন আক্রমণের চাপ বাড়াচ্ছিল, তখন কুবারসির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন এনজো। ফাউলের গুরুত্ব বিবেচনা করে রেফারি সরাসরি লাল কার্ড দেখান। ফলে নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা।

এর আগে পুরো ম্যাচজুড়ে স্পেন বল দখলে আধিপত্য দেখানোর চেষ্টা করে, আর আর্জেন্টিনা সংগঠিত রক্ষণ ও পাল্টা আক্রমণের মাধ্যমে লড়াই চালিয়ে যায়। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ গুরুত্বপূর্ণ মুহূর্তে স্পেনের আক্রমণগুলো ঠেকিয়ে দলকে ম্যাচে ধরে রাখেন।

জনপ্রিয়