অবশেষে টেস্ট ক্রিকেটকেও বিদায় জানাচ্ছেন মুশফিক
বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘ দুই দশকের পথচলার ইতি টানতে যাচ্ছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম। আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলেই টেস্ট ক্রিকেট থেকে অবসরে যাবেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) বিসিবির পরিচালনা পর্ষদের এক সভার পর মুশফিকের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটিই হবে বাংলাদেশের হয়ে মুশফিকের শেষ টেস্ট।
এসপি/সম্রাট



























