এসএমই খাতে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকল্প নেই জানিয়ে তরুণদের এই খাতে এগিয়ে আসতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উৎপাদন ও বিপণন কার্যক্রম সম্প্রসারণ ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। ইউরোপের অনেক দেশ এ খাতের বিকাশের মাধ্যমেই অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে।
১২:৫৪ পিএম, ২২ নভেম্বর ২০২৬ রোববার