রোববার ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৫:০৪, ২২ নভেম্বর ২০২৬

খুলনায় ফের রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি

খুলনায় ফের রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি
ছবি: সংগৃহীত

খুলনায় আবারও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্রে কালি মেখে দেওয়ার ঘটনা ঘটেছে। 

শনিবার দিবাগত রাতে নগরের খুলনা রেলওয়ে স্টেশনের দেয়ালে আঁকা তাঁর গ্রাফিতিতে কে বা কারা কালি লেপে দিয়েছে। 

রোববার (২২ নভেম্বর) সকালে বিষয়টি নজরে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২১ নভেম্বর) রাত পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিটি অক্ষত ছিল। তবে রোববার সকালে দেয়ালচিত্রটির বিভিন্ন অংশে কালির দাগ দেখা যায়। ধারণা করা হচ্ছে, শনিবার গভীর রাতের কোনো একসময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর উদ্যোগে রেলওয়ে স্টেশনের দেয়ালে গ্রাফিতিটি আঁকা হয়েছিল। এর আগে গত ৬ নভেম্বর সকালে যশোর রোডসংলগ্ন রেলস্টেশনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখ কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়। একই সঙ্গে সেখানে রবীন্দ্রনাথবিরোধী পোস্টারও সাঁটানো হয়েছিল।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বলেন, বিষয়টি তাঁদের জানা আছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খুঁজে বের করার চেষ্টা করা হবে।

জনপ্রিয়