রোববার ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ প‌রিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৫, ২২ নভেম্বর ২০২৬

লালমনিরহাটে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

লালমনিরহাটে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
ছবি: সংগৃহীত

লালমনিরহাটে পণ্য বোঝাই ট্রাক, গরুবাহী ভটভটি ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

রোববার (২২ নভেম্বর) সকালে রংপুর কুড়িগ্রাম মহাসড়কে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বসুনিয়াটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ গ্রামের ফজলুল হক ও কুলাঘাট এলাকার এমদাদুল হক (৪৫)। 
 
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজানুল হক বলেন, গরুর ব্যাপারী ফজলুল হক গরু বোঝাই ভটভটি নিয়ে বড়বাড়ি হাটে এবং এমদাদুল হক মোটরসাইকেলে করে রংপুরে কর্মস্থলে যাচ্ছিলেন।

এ সময় পণ্য বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি ও মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে উভয় গাড়ি গর্তে পড়ে যায়।  এতে ঘটনাস্থলেই গরুর ব্যাপারী ফজলুল হক ও তার একটি গরু মারা যায় এবং মোটরসাইকেল আরোহী এমদাদুল হক গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত এমদাদুল হককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। 

জনপ্রিয়