সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪০, ২১ সেপ্টেম্বর ২০২৬

গোবিপ্রবির ক্যাফেটেরিয়া ও ডরমেটরির নতুন প্রশাসক ড. আনিসুর রহমান

গোবিপ্রবির ক্যাফেটেরিয়া ও ডরমেটরির নতুন প্রশাসক ড. আনিসুর রহমান
ছবিঃ প্রতিনিধি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ক্যাফেটেরিয়া ও ডরমেটরির নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আনিসুর রহমান।

রোববার (২০ সেপ্টেম্বর) উপাচার্যের আদেশক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আনিসুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ও ডরমেটরির প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এ আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

এতে আরও বলা হয়, দায়িত্বপ্রাপ্ত প্রশাসককে আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র দাখিল করতে হবে। এ পদে যোগদানের পর তিনি বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন।

দায়িত্ব পাওয়ার বিষয়ে সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আনিসুর রহমান বলেন, “ক্যাফেটেরিয়া ও গেস্ট হাউসের প্রশাসক হিসেবে দায়িত্বকে আমি বিশ্ববিদ্যালয়ের সেবা ও পরিবেশ উন্নয়নের একটি সুযোগ হিসেবে দেখছি। উপাচার্যের নির্দেশনা অনুযায়ী ক্যাফেটেরিয়াকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও শিক্ষার্থীবান্ধব এবং গেস্ট হাউসকে সুন্দর, নিরাপদ ও অতিথিবান্ধব করে গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করব।”

জনপ্রিয়