বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

সপ প্রতিবেদক

প্রকাশিত: ১১:১২, ১৭ নভেম্বর ২০২৬

মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যানচলাচল বন্ধ

মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যানচলাচল বন্ধ
ছবি: সংবাদ পরিক্রমা

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে পল্লবী ১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এতে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত সড়কের দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পল্লবী থানার সেকশন-৭ এলাকার বিভিন্ন পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। ছুটি পেয়ে অধিকাংশ শ্রমিক বাড়ি ফিরে গেলেও কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মস্থল এলাকায় অবস্থান করতে থাকেন। একপর্যায়ে তারা পল্লবী ১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে সড়কে নেমে অবরোধ শুরু করেন।

অবরোধের ফলে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে। এ সময় শ্রমিকেরা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবির পক্ষে বিক্ষোভ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তারা যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়