শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৭, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ শিক্ষক নিয়োগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ শিক্ষক নিয়োগ
ছবিঃ সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে বিভিন্ন বিভাগে ‘সহকারী অধ্যাপক ও প্রভাষক’ পদে ১০ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টায়, চলবে ১২ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। অনলাইন ও অফলাইন উভয়ভাবে আবেদন করতে হবে। আবেদন ফি পে-স্লিপের মাধ্যমে পরিশোধ করতে হবে।

এক নজরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

আবেদন শুরু: ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টা
আবেদনের শেষ তারিখ: ১২ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত
আবেদন পদ্ধতি: অনলাইন ও অফলাইন উভয়ভাবেই আবেদন করতে হবে
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী - পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
কর্মস্থল: যে কোনো স্থান
বয়স: ১২ অক্টোবর ২০২৬ তারিখ সর্বোচ্চ ৩৫ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন জাতীয় বিশ্ববিদ্যালয়। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। অনলাইনে আবেদন করার পর প্রিন্ট কপিসহ রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে। ডাকযোগে, কুরিয়ার সার্ভিস অথবা সরাসরি আবেদনপত্র পাঠাতে পারবেন। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয় এর অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় প্রতিটি পদের জন্য ২০০ টাকা পে-স্লিপের মাধ্যমে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রশিদ অবশ্যই পাঠাতে হবে।

জনপ্রিয়