যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর স্বর্ণভূমি
বসুমতি এগ্রো তাদের প্রথম সমন্বিত কৃষিভিত্তিক ব্যবসা উদ্যোগ স্বর্ণভূমি আজ (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। একইসাথে, প্রকল্পটিতে সাধারণ মানুষের জন্য শেয়ার মালিকানার সুযোগ উন্মুক্ত করা হয়েছে।
কৃষি, প্রাণিসম্পদ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষকের উন্নয়ন ও সমাজকল্যাণকে এক পরিকল্পনার আওতায় এনে একটি টেকসই কৃষিভিত্তিক ব্যবসায়িক ইকোসিস্টেম গড়ে তোলাই স্বর্ণভূমির লক্ষ্য।
এই প্রকল্পের অধীনে চারটি পৃথক উদ্যোগকে একটি সমন্বিত ব্যবসায়িক কাঠামোর আওতায় আনা হয়েছে। এর মধ্যে পশুসম্পদ গবেষণা, প্রজনন ও বিপণন কেন্দ্র; বীজ গবেষণা, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন কেন্দ্র; বিলাসবহুল রিসোর্ট এবং ইসলামিক ফাউন্ডেশন ও কৃষিভিত্তিক সমাজকল্যাণ কেন্দ্র রয়েছে।
প্রকল্পটি নির্মাণ করা হবে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হড়রাতে। প্রস্তাবিত প্রায় ৬৫ বিঘা জমির ওপর গড়ে উঠবে স্বর্ণভূমি। জনসাধারণের জন্য শেয়ার মালিকানা উন্মুক্ত করার আগেই প্রথম পর্যায়ের জন্য বসুমতি এগ্রো প্রায় ১৫ বিঘা জমি ক্রয় সম্পন্ন করেছে। ইতোমধ্যে এখানে একটি রিসোর্ট রয়েছে। অর্থাৎ, এটি কেবল ভবিষ্যৎ পরিকল্পনানির্ভর কোনো উদ্যোগ নয়; বরং, জমি অধিগ্রহণের মাধ্যমে বাস্তব ভিত্তি তৈরি করে প্রকল্পটির যাত্রা শুরু হয়েছে।
স্বর্ণভূমিতে শরিয়াহসম্মত মুশারাকা অংশীদারিত্ব মডেলের মাধ্যমে সাধারণ মানুষের বিনিয়োগের সুযোগ নিশ্চিত করা হয়েছে। প্রাথমিকভাবে প্রতিটি শেয়ারের মূল্য ৩ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। অংশীদাররা কোনো ডাউন পেমেন্ট করা ছাড়াই ১৮ মাসে ১৬,৭০০ টাকা কিস্তিতে শেয়ার মালিক হওয়ার সুযোগ পাবেন।
নির্ধারিত চুক্তি অনুযায়ী শেয়ার মালিকানা ও সংশ্লিষ্ট জমিতে অংশীদারিত্ব নির্ধারণ করা হবে ও সাব-কবলা রেজিস্ট্রেশনের মাধ্যমে জমির আইনগত মালিকানা প্রদানের ব্যবস্থা নিশ্চিত করা হবে। এই অংশীদারিত্ব কাঠামোর অধীনে প্রকল্পের কৃষি ও খামারভিত্তিক ব্যবসা পরিচালনা করার পাশাপাশি, অর্জিত মুনাফা চুক্তির শর্ত অনুযায়ী বণ্টন করা হবে।
এছাড়াও, শেয়ারহোল্ডাররা খামারে পালিত গবাদিপশুর দুধ ও খামারে চাষ করা ফল কেনার ক্ষেত্রে বিশেষ ছাড়ের পাশাপাশি, রিসোর্টকেন্দ্রিক নানা সুবিধা উপভোগ করার সুযোগ পাবেন।
স্বর্ণভূমি প্রকল্প উদ্বোধন উপলক্ষে বসুমতি গ্রুপের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল আমিন বলেন, “স্বর্ণভূমি কেবল একটি ব্যবসায়িক প্রকল্প নয়; বরং, এটি টেকসই কৃষি ব্যবস্থা, সম্মিলিত সমৃদ্ধি ও সামাজিক দায়িত্ববোধকে একসাথে এগিয়ে নেওয়ার একটি উদ্যোগ।
আমরা স্বচ্ছতা, জমির বাস্তব মালিকানা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে এমন একটি উদ্যোগ গড়ে তুলতে চাই, যেখানে অংশীদারদের পাশাপাশি, সমাজের বৃহত্তর জনগোষ্ঠীও উপকৃত হবে। আর্থিক অর্জনের চেয়ে মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণ নিশ্চিত করা, কৃষকদের জীবনমানের উন্নয়ন ও আগামী প্রজন্মের জন্য একটি দৃঢ় ভিত্তি তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।”
স্বর্ণভূমির মাধ্যমে কৃষি ও প্রাণিসম্পদ খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি কার্যকর ব্যবসায়িক পরিবেশ তৈরির পাশাপাশি, কৃষক, উদ্যোক্তা ও সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা বসুমতি এগ্রোর উদ্দেশ্য। প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ইতোমধ্যে আগ্রহী ব্যক্তিদের জন্য শেয়ার মালিকানার সুযোগ উন্মুক্ত করা হয়েছে। সমন্বিত কৃষিভিত্তিক উদ্যোগে শেয়ারহোল্ডার হতে আগ্রহী বিনিয়োগকারীরা শেয়ার ক্রয় করার মাধ্যমে প্রকল্পের অংশ হতে পারেন।



























