বুধবার ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩৩, ১০ নভেম্বর ২০২৬

গোবিপ্রবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

গোবিপ্রবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন
ছবিঃ প্রতিনিধি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

‘অ্যাকাউন্টিং ফর গুড গভর্ন্যান্স’ প্রতিপাদ্যে বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন ও বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মো. সোলাইমান হোসাইন, প্রক্টর ড. এস এম আহসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুব, এআইএস বিভাগের সভাপতি মো. রবিউল ইসলামসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পরে দুপুর ১টায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলমকে সঙ্গে নিয়ে কেক কাটেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

এর আগে এআইএস বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা একটি অনলাইন সেমিনারে অংশ নেন। সেমিনারে সুশাসন প্রতিষ্ঠায় হিসাববিজ্ঞানের ভূমিকা তুলে ধরে বক্তারা বলেন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে দক্ষ হিসাববিদ গড়ে তোলা জরুরি। এ ধরনের আয়োজন দক্ষ হিসাববিদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়