মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২২:৪০, ২০ সেপ্টেম্বর ২০২৬

বিভিন্ন ব্যাংকে ২২০ জন নিয়োগ, আবেদন চলবে ১৮ অক্টোবর পর্যন্ত

বিভিন্ন ব্যাংকে ২২০ জন নিয়োগ, আবেদন চলবে ১৮ অক্টোবর পর্যন্ত
গ্রাফিক্স

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানগুলোতে ১৭টি পদে ২২০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন ফি বাবদ ২০০ টাকা পরিশোধ করতে হবে।

এক নজরে ব্যাংকার্স সিলেকশন কমিটির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বিষয় তথ্য
আবেদন শুরু ১৭ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ ১৮ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট
আবেদন পদ্ধতি অনলাইনে
চাকরির ধরন স্থায়ী
প্রার্থীর ধরন নারী-পুরুষ
কর্মস্থল     যে কোনো স্থান
বয়সসীমা     ১ এপ্রিল ২০২৬ তারিখে ২১-৩২ বছর (১৫ নং পদের ক্ষেত্রে ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য, এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
 

আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যেতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি:
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে ২০০ টাকা জমা দিতে হবে অথবা এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন ফি দেওয়া যাবে।
 

জনপ্রিয়